২২/০১/২০২৬, ২১:৫২ অপরাহ্ণ
19 C
Dhaka
২২/০১/২০২৬, ২১:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ক্যালিফোর্নিয়ায় ‘বাদামি চামড়ার’ অভিবাসীদের হয়রানি বন্ধের নির্দেশ

ক্যালিফোর্নিয়ার পূর্বাঞ্চলে ওয়ারেন্ট ছাড়া অভিবাসীদের আটকানো থেকে মার্কিন বর্ডার প্যাট্রোলকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। এই আদেশটি আসে চলতি বছরের জানুয়ারিতে কার্ন কাউন্টিতে পরিচালিত একটি অভিযানের পর, যেখানে কৃষিশ্রমিক ও দিনমজুরদের রাস্তাঘাট, দোকানের সামনে ও পার্কিং লটে থামিয়ে আটক করা হয়েছিল।

বিজ্ঞাপন

মামলার শুনানিতে বিচারক জেনিফার থার্স্টন বলেন, ‘‘শুধু গায়ের রঙ বাদামি দেখে কাউকে থামানো যাবে না।’’ তিনি স্পষ্ট করে জানান, ভবিষ্যতে এমন অভিযান চালাতে হলে সংশ্লিষ্ট এজেন্টদের যুক্তিসঙ্গত সন্দেহ বা বৈধ ওয়ারেন্ট থাকতে হবে।

এই মামলাটি দায়ের করে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU) ও ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্স ইউনিয়ন। তাদের অভিযোগ, জানুয়ারির তিনদিনের অভিযানে ৭৮ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৭৭ জনের বিরুদ্ধে আগের কোনো অপরাধের রেকর্ড ছিল না। আদালতে জানানো হয়, অভিযানের সময় সীমান্ত প্রহরীরা অনেককে গালিগালাজ করে, গাড়ি থেকে টেনে নামায় এমনকি টায়ার কেটে দেয়।

এসিএলইউ’র একজন আইনজীবী বলেন, ‘‘এই রায় স্পষ্টভাবে জানিয়ে দেয়, গায়ের রঙের ভিত্তিতে কাউকে থামানো আইনবিরুদ্ধ।’’ সংস্থাটি যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্থ সংশোধনীর ভিত্তিতে মামলাটি দায়ের করে, যা নাগরিকদের অযৌক্তিক তল্লাশি ও গ্রেফতারের বিরুদ্ধে সুরক্ষা দেয়।

বিচারক থার্স্টন আরও বলেন, এই ধরনের অভিযান বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বিস্তৃত ও নিয়মিত আচরণ। তিনি এজেন্টদের পুনরায় প্রশিক্ষণ দিয়ে সমস্যার সমাধানের যুক্তিও নাকচ করে দিয়েছেন। আদালতের এই রায় ক্যালিফোর্নিয়ায় বসবাসরত অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পড়ুন: ভয়াবহ ভূমিকম্প কেঁপে উঠল দিল্লিও আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল

দেখুন: মেয়েদের চুলে বাহারি রঙ | ঘরে বাইরে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন