০৯/১২/২০২৫, ১৭:৪৮ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/১২/২০২৫, ১৭:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ক্ষমতায় জামায়াত আসুক আর বিএনপি আসুন চিন্তার কিছু নেই: ফারুক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জামায়াতকে পুরোনো বন্ধু উল্লেখ করে মাঠে ভাইয়ে ভাইয়ে আর লড়াই না করাই ভালো বলে মন্তব্য করেছেন। ক্ষমতায় জায়মায়াত আসুক-বিএনপি আসুন চিন্তার কিছু নেই মন্তব্য করেন তিনি বলেন, এককালের বন্ধু ছিলামতো এখন একটু বিভাজন হয়ে গেছে। ভোটের লড়াই করি, যুদ্ধ করি ভোটে। এক বাড়িতে ২০ বার যাই কিন্তু ভাইয়ে ভাইয়ে আন্তরিকতা যেন নষ্ট না হয়। কারণ কয়দিন পর আবার দেখা হবে সবার সঙ্গে।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াটার কুলার উদ্বোধন, হুইল চেয়ার ও প্রবাস ফেরত অসহায়দের মাঝে নগদ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিগত সরকারের আমলে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম দুর্নীতি প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, ১৬ বছর ক্ষমতা আকড়ে ছিলেন, এই হাসপাতালটার এ অবস্থা কেন? আজকে কেন শুনতে হলো হাসপাতাল ভবনটি ঝুঁকিপূর্ণ, কি করেছেন আপনারা?

তিনি বলেন, আল্লাহপাকের কাছে সবাই দোয়া করি বাংলাদেশে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়। সুষ্ঠু নির্বাচনে যেই ক্ষমতায় আসুন, যদি আমি আর যেই ভাই হোক না কেন এই হাসপাতালের দিকে প্রথম নজর দিয়ে যেন হাসপাতালের রোগীরা অর্ধেক সুস্থ হয়ে যায় বিছনায় শুনে যেন ছাড় পোকায় না কামড়ায়। বিএনপি ক্ষমতায় গেলে হাসপাতালের চিকিৎসকদের আবাসন সমস্যার সমাধান করে দেওয়া হবে বলে উল্রেখ করেন তিনি।

সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক এম এ আজিম চৌধুরীর সভাপতিত্বে ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নূর হোসাইন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাদিয়া আফরোজ, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল মালেক, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ হাসপাতালের আরএমও ডাক্তার কামাল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহ, পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজি , সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহিদুল্লাহ মিন্টু, বাহরাইন প্রবাসী ও প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আমিরুল ইসলাম বাদশা। এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে অতিথি বৃন্দ হাসপাতালের রুগীদের পান করার জন্য স্থাপিত ওয়াটার কুলার উদ্বোধন, পঙ্গু অসহায়দের মাঝে হুইল চেয়ার ও নগদ টাকা তুলে দেন।

পড়ুন- ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই: জাপা নেতা গ্রেফতার

দেখুন- পেটে আহার না থাকলে কীসের সনদ, প্রশ্ন রিজভীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন