১৮/০২/২০২৬, ১৫:৩৩ অপরাহ্ণ
32 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৫:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাওয়ার জন্য নিজেই করেন গাঁজা চাষ, অবশেষে গ্রেপ্তার


বাহিরে থেকে কিনে খাওয়ায় খরচ বেশি হওয়ায় প্রায় আট মাস আগে নিজের বাড়ির পেছনে গাঁজা চাষ শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ মুকুল মিয়াকে (৫৫) আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত মুকুল মিয়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত জিন্নত আলী ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকুল নিজেই গাঁজাসক্ত ব্যক্তি।

রবিবার (১৯ অক্টোবর) সকালে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফার নেতৃত্বে পুলিশের একটি দল হরিপুর গ্রামে অভিযান চালায়। পরে মুকুলে চাষকৃত গাঁজা গাছগুলো উদ্ধার করে পুলিশ।

সম্প্রতি কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক ও চোরাচালান বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার পর পুলিশ এ ধরনের অভিযানে আরও সক্রিয় হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আটক মুকুলের বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার দুর্গাপুর আলেম-ওলামাদের নিয়ে মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন