১২/১২/২০২৫, ০:০৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১২/১২/২০২৫, ০:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার অবস্থা সঙ্কটাপন্ন, এখন বিদেশে নেয়ার মতো অবস্থা নেই : মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নেত্রী বর্তমানে হাসপাতালে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন। শনিবার (২৯ নভম্বের) গুলশানে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসরাম আরমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা বোর্ড সভা করে মতামত নিয়েছেন। হয়তো বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু এখনই নেয়ার মতো অবস্থা নেই।

তিনি আরও বলেন, শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ নেয়ার সিদ্ধান্ত হতে পারে।

বিএনপি মহাসচিব বলেন, দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে তিনি নেত্রীর রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

তবে হাসপাতালে গিয়ে ভিড় সৃষ্টি না করার জন্য অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়ার অসুস্থতার খবরে দেশের মানুষ উদ্বিগ্ন। অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন। এতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন। তাদের সেখানে চিকিৎসা কার্যক্রম চালাতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমি সকলের প্রতি অনুরোধ জানাতে চাই যে, আপনারা কেউ হাসপাতালে ভিড় করবেন না।’

বিজ্ঞাপন


বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত আপডেট সবাইকে জানিয়ে দেয়া হবে বলেও জানান মির্জা ফখরুল।


এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ফেসবুক পোস্টে জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই তার পরিবারের তাকে লন্ডনে নেয়ার পরিকল্পনা আছে। সেই লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার উদ্যোগও নেয়া হচ্ছে।

পড়ুন : খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন