০৯/১২/২০২৫, ১৬:০১ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/১২/২০২৫, ১৬:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ মোতায়েন

অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এসএসএফের নিরাপত্তা পেতে শুরু করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে ভিভিআইপি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা এভারকেয়ার হাসপাতালে এসে ডিউটি শুরু করেছেন।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে উল্লেখ করেন, সোমবার (১ ডিসেম্বর) মধ্যরাত থেকেই নিরাপত্তা নিয়ে বাড়তি তৎপরতা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর।

প্রসঙ্গত, অনেকটা হঠাৎ করে খালেদা জিয়াকে বাড়তি নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা আছে বিএনপিতে। দলটির নেতাদের কেউই এ বিষয়ে স্পষ্ট কোনও কারণ জানাতে পারেননি।

এরইমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের ফেরার প্রস্তুতি শুরু হয়েছে। যেকোনও দিন তার আসার কথা নিয়ে আলোচনা হচ্ছে।

পড়ুন: অবশেষে মাকে দেখতে দেশে ফিরছেন তারেক রহমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন