বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এর আগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের মনসুর চৌধুরী দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি আয়োজিত দিনাজপুর সদর-৩ আসনে মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ¦ মো. মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি, কোতয়ালী বিএনপির সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সহ সভাপতি মাহবুব আহমেদ, হাফিজ উদ্দিন সরকার, আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, যুগ্ন সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আখতার, সহ দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সহ-প্রচার শরীফ জাকির হীরা, কোতোয়ালি বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন খান, জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু, কোতোয়ালী মহিলা দলের সভাপতি সায়কা বেগম, সাধারণ সম্পাদিকা সালমা বেগম, কোতোয়ালী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান ভুটু প্রমুখ। এসময় জেলা ও কোতয়ালী বিএনপি, সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিলশেষে অনুষ্ঠানে অংশগ্রহণকৃত ৯ হাজার নেতাকর্মীসহ সাধারণ জনগণজনকে গরু জবাই করে প্রীতিভোজের আয়োজন করেন জেলা বিএনপির সহ-সভাপতি, কোতয়ালী বিএনপির সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মো: আবু বক্কর সিদ্দিক।
পড়ুন: উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে
আর/


