০৯/১২/২০২৫, ১৯:২৮ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/১২/২০২৫, ১৯:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণীও।

শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় খালেদা জিয়া ছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, তারা (খালেদা জিয়া ও বিদায়ী জার্মান রাষ্ট্রদূত) আধা ঘণ্টার মতো ফিরোজায় ছিলেন। জার্মান রাষ্ট্রদূত ম্যাডামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি নেতারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন