২২/০১/২০২৬, ২২:১৩ অপরাহ্ণ
19 C
Dhaka
২২/০১/২০২৬, ২২:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় ট্রাক চাপায় রিক্সা চালক নিহত

খুলনায় ট্রাক চাপায় এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মনিরুল ইসলাম গাজী। সোমবার (২৫ আগষ্ট) সন্ধ্যায় খুলনার সোনাডাঙ্গা থানাধীন নুরনগর এলাকায় বাংলাদেশ বেতারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও ট্রাক চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত রিক্সা চালক খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি ছোটখালপাড় এলাকার বাসিন্দা কুরমান আলী গাজীর ছেলে মনিরুল ইসলাম গাজী।

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, প্রথমে একটি সিএনজি রিক্সাটিকে ধাক্কা দেয়। রিক্সা থেকে পড়ে যাওয়া চালকের উপর পেছন থেকে আসা সার বোঝাই ট্রাক চলে যায়। ঘটনার পর ঘাতক ট্রাককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, নিখোঁজ ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন