১২/১২/২০২৫, ১৯:০৫ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/১২/২০২৫, ১৯:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

নাশকতা মামলায় খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিব সোনাডাঙ্গা গীর্জা রোডের বাসিন্দা শেখ আ: জব্বারের ছেলে।

সোনাডাঙ্গা থানার এসআই আব্দুল হাই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গেল বছরের ৫ আগস্টের পর রাজনীতি পরিবর্তনের পর থেকে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সাকিব আত্মগোপনে ছিল। সে আত্মগোপনে থেকে সরকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত ছিল।

এরই ধারাবাহিকতায় তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে পুলিশ। শুক্রবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহলে অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় নাশকতা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ মামলায় তাকে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় চরমপন্থী নেতা শাহাদাতকে কুপিয়ে ও গুলি করে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন