গত ২৫ অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে গুরুতর আঘাত পান ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। আজ সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি । শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সহসাই দেশে ফেরা হচ্ছে না তার। ভারতের হয়ে ১৪ টেস্ট, ৭৩ ওয়ানডে ও ৫১ টি–টোয়েন্টি খেলা এই ক্রিকেটারকে আরও কিছুদিন সিডনিতেই চিকিৎসা নিতে হবে।
খেলার সময় অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে ঝাঁপ দিয়েই ব্যথায় কাতরাতে থাকেন। মাঠেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন এবং আর ফিল্ডিংয়ে ফেরেননি ৩০ বছর বয়সী এ ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়ার ২৩৬ রান তাড়া করতে নেমে ভারত ৯ উইকেটে জেতে। তাই ব্যাটিংয়েরও দরকার হয়নি আইয়ারের। পরে স্ক্যানের রিপোর্টে ধরা পড়ে, তাঁর প্লীহায় ক্ষত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। অবস্থা খারাপ হলে তাঁকে সিডনির এক হাসপাতালে ভর্তি করা হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়।
২৯ অক্টোবর বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়ার সই করা এক বিবৃতিতে জানানো হয়, আইয়ারের অবস্থা স্থিতিশীল। সিডনি ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর অবস্থায় সন্তুষ্ট, এবং আজ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে
দেখুনঃ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারতীয় নারীরা
পড়ুনঃ১১ রান করেই বিশ্ব রেকর্ড বাবর আজমের
সাবিসা


