২১/০১/২০২৬, ১৫:৫১ অপরাহ্ণ
26 C
Dhaka
২১/০১/২০২৬, ১৫:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গঠন করা হলো এনসিপির মিডিয়া সেল

জুলাই আন্দোলনে নেতৃত্বে থাকা ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেল গঠন করা হয়েছে।

দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীনকে সম্পাদক ও জয়নাল আবেদীন শিশিরকে সেলের সহ-সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে মিডিয়া সেল গঠন করা হয়েছে।

মিডিয়া সেলের অন্য সদস্যরা হলেন- মঈনুল ইসলাম তুহিন, মীর আরশাদুল হক, আসাদুল্লাহ আল গালিব, দিলশানা পারুল, খান মুহাম্মদ মুরসালীন, মো. মাহবুব আলম, তানহা শান্তা, তাওহিদ তানজিম, তৌহিদ হোসেন মজুমদার, মীর হাবিব আল মানজুর ও ইফতেখারুল ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন : ‘শাপলা’ প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই : নাহিদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন