জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (৩০ নভেম্বর) রাজশাহীর মাদরাসা ময়দানে আট দলীয় বিভাগীয় সমাবেশে তিনি এ দাবি জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে। নির্বাচন সুষ্ঠু হওয়া কঠিন হয়ে পড়বে।’
তিনি করেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা কিছু ব্যক্তির পরামর্শে একই দিনে নির্বাচন ও গণভোটের গেজেট প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘সরকারের গেজেট কোনো ওহির বাণী নয়’—প্রয়োজনে তা সংশোধন করে প্রথমে গণভোট, পরে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। এসময় জুলাই সনদের সাংবিধানিক সংস্কারগুলোর বিস্তারিত প্রকাশ না করাকে তিনি ‘জনগণের জানার অধিকারের লঙ্ঘন’ বলে উল্লেখ করেন।
নির্বাচনের আগে এখনো প্রশাসনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সভা-সমাবেশে হামলার অভিযোগ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এ অবস্থায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
পড়ুন: তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার
আর/

