বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধানও সংশোধন হয়ে যাবে না। এর জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে।’
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব মানেই সবার নাগরিক অধিকার নিশ্চিত করা—যাতে নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করতে পারে। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের মধ্যে ধর্মীয় বা সংস্কৃতিগত বিভাজন থাকা উচিত নয়।
তিনি আরও বলেন, যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই আন্দোলন হয়েছে, সেই বাংলাদেশ গঠনে কাজ করতে হবে। আমরা এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না।
পড়ুন: নির্বাচনের আগেই গণভোট চায় ৮ দল
আর/


