১৬/১২/২০২৫, ১৮:১৭ অপরাহ্ণ
23 C
Dhaka
১৬/১২/২০২৫, ১৮:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে র‍্যালী করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার বিকেলে বাঁশবাড়িয়া এলাকা থেকে একটি বিশাল র‍্যালী বের হয়ে গাংনী বাজারস্থ জেলা বিএনপি’র সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের রাজনৈতিক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি আলফাজ উদ্দিন কালুর সভাপতিত্বে র‍্যালীতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন। র‍্যালীতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা স্লোগান দেন-অবৈধ মনোনয়ন মানি না।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক লাইলা আরজুমান বানু, উপজেলা বিএনপি’র নেত্রী ফরিদা পারভীন, বামন্দী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, মটমুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুল হক, পৌর বিএনপি’র সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সুমন এডাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বিপ্লব, গাংনী উপজেলা ছাত্রদলের সভাপতি রিপন হোসেনসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

পড়ুন: নোয়াখালীতে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

দেখুন: রাজনীতি ছাড়ছেন হাসিনা? সেটাই কী বললো বিবিসি? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন