গাইবান্ধার সাঘাটায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শক্রবার বিকালে ছাত্র- যুব উন্নয়ন সংঘের উদ্যোগে উপজেলার কচুয়া হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ।
ছাত্রযুব উন্নয়ন সংঘের সভাপতি ও গাইবান্ধা জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক তারেক তৌফিকুর ইসলাম রিয়াদের সভাপতিত্বে ও ছাত্রযুব উন্নয়ন সংঘের
সাধারণ সম্পাদক ও সাঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়ান আহম্মেদ রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আব্দুল মঈন প্রধান লাবু, সিনিয়র যুগ্ম-আহবায়ক, সাঘাটা উপজেলা বিএনপি,আলাউদ্দিন মন্ডল, যুগ্ম-আহবায়ক, সাঘাটা উপজেলা বিএনপি,মোস্তাক আহম্মেদ মিলন, যুগ্ম-আহবায়ক, সাঘাটা উপজেলা বিএনপি।
আয়োজকরা জানান,তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও ঐক্য গড়ে তুলতেই এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়। খেলায় স্থানীয় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

