২৫/০১/২০২৬, ৩:৫৬ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২৫/০১/২০২৬, ৩:৫৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা চলছেই। ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় ওই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে গাজা সরকার জানিয়েছে, গত এক মাসে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের পরিচালিত সহায়তাকেন্দ্রে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪৯ জন। হতাহত ব্যক্তিদের মধ্যে এমন অনেকে আছেন, যারা খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে আল জাজিরা। এরআগের দিন গাজায় নিহত হন অন্তত ৭৯ জন।

বিবৃতিতে ত্রাণ কেন্দ্রগুলোকে ‘মৃত্যুর ফাঁদ’ আখ্যা দিয়ে সংস্থাটি বলছে এসব ঘটনায় এখনো ৩৯ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন।

পড়ুন: পাকিস্তানের পরমাণু কার্যক্রম ধ্বংসের পরিকল্পনা করেছিলো ইসরায়েল-ভারত

দেখুন: বিশ্ব মানবতার স্যালুট নিয়ে গাজা অভিমুখে ম্যাডলিন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন