১৩/০২/২০২৬, ১৬:৩৪ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৬:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে ঘরের মধ্যে মিলল স্ত্রীর গলাকাটা মরদেহ, স্বামী গুরুতর আহত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকায় একটি বহুতল ভবন থেকে রহিমা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আহত ইমরান হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে। নিহত রহিমা বেগম তার স্ত্রী।

জানায়ায় ইমরান হোসেন পেশায় কসাইয়ের কাজ করতেন। অপরদিকে স্ত্রী ছিলেন গৃহিণী। এটি তাদের দ্বিতীয় বিয়ে ছিলো বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

কোনাবাড়ি থানার উপ- পরিদর্শক (এসআই) পাপন হোসেন নিহতদের মেয়ে শারমিনের বরাদ দিয়ে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি৷ তাদের সন্তান শারমিন আমাদের জানিয়েছেন প্রথমে আমার বাবা জবাই করেছে মাকে, পরে নিজের গলাও কাটার চেষ্টা করেছে বাবা। তিনি বলেন, তার মেয়েকে আরও জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে চিকিৎসাধীন প্রবাসীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন