গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে এলাকাবাসী জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুস সাত্তারের তুলার গুদামে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মুর্হুতের মধ্যে আগুন আশপাশের শহিদুল ইসলাম, রাজু, আব্দুল মান্নান, শাহিনের ও চায়না গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত তুলা তৈরির কাঁচামাল, তৈরি তুলা, আসবাব ও মেশিনপত্র পুড়ে যায়। ভোগড়া ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পানি সংকটে অগ্নিনির্বাপন কাজে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
পড়ুন: ‘বাংলাদেশের সঙ্গে বিবাদ চায় না ভারত’
আর/


