১১/১২/২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১১/১২/২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে দুর্বৃত্তের আগুন

গাজীপুর মহানগরীর বাসন, কাশিমপুর ও শ্রীপুর উপজেলায় এক রাতে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের বাসটিতে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

এদিকে ভোর ৫টার দিকে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির ইঞ্জিন ও সিট পুড়ে গেছে।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, এক রাতে পৃথক স্থানে তিন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় বাস দুটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাসসংলগ্ন পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের বাসটিতে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনাস্থলের কাছেই ফায়ার সার্ভিসের একটি স্টেশন থাকলেও আগুন লাগার পর সদস্যরা সময়মতো আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেননি।

তবে মডার্ন ফায়ার স্টেশন সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে নিরাপত্তার স্বার্থে প্রথমে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস একসঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন দেয়ার সময় বাসে কোনো লোক ছিল না। ধারণা করা হচ্ছে, রাতে হয়তো বাসটি সড়কের পাশে পার্ক করে রাখা হয়েছিল।

অন্যদিকে, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো প্রাণহানি হয়নি, তবে বাসের আংশিক ক্ষতি হয়েছে।

পড়ুন: রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন