গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এমন বিধান রেখে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাতে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।
এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের তদন্তের অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের ফলে দেশে আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
পড়ুন: ডিএমসিবি: ব্যাংকের নামে যেভাবে পাচার হচ্ছে হাজার কোটি টাকা!
আর/

