১২/১২/২০২৫, ১৮:০২ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/১২/২০২৫, ১৮:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রল বোমা নিক্ষেপ, গাড়িতে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জ গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় একটি গাড়িতে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

গণপূর্ত অফিসের নিরাপত্তা কর্মী আব্দুল রা‌হিম জানায়, ভোর রাতে কে বা কারা গণপূর্ত অফিসের মধ্যে বেশ কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এ সময় গণপূর্ত অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে বিষয়টি টের পেয়ে গণপূর্ত অফিসের কর্মচারীদের চেষ্টায় গাড়ির আগুন নিভিয়ে ফেলে। এতে গা‌ড়ি‌টি ক্ষ‌তিগ্রস্ত হয়। এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার উপ পরিদর্শক ফয়জুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অবিস্ফোরিত একটি পেট্রোল বোমা আমরা উদ্ধার করেছি। এবিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।

পড়ুন: জুলাই গণহত্যা : শেখ হাসিনার রায়ের দিন ধার্য হবে আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন