১৫/০২/২০২৬, ২:৩৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ২:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে বিএনপির বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ তুলে গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপির বিরুদ্ধে মামলা বানিজ্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে গণ অধিকার পরিষদ। এসময় নিরীহ, নিরপরাধ মানুষকে যেন গণগ্রেপ্তার না করা হয় তার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

বিজ্ঞাপন

বুধবার (৩০ জুলাই) দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তররের দপ্তর সম্পাদক কাজী রনি, যুব অধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক শেখ মো. মোনায়েম ও যুব অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম মোল্লা বলেন, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে। সেটিকে কেন্দ্র করে গোপালগঞ্জে এক প্রকার গণগ্রেপ্তার চলছে। সাধারণ মানুষ, যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নেই বা যারা দিনমজুর ভ্যান চালক, রিক্সা চালক সহ খেটে খাওয়া মানুষ তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে কিছু অসৎ রাজনীতিবীদ তাদের গ্রাম্য রাজনীতি ও পারিবারিক বিরোধের জের এখন এই জায়গায় খাটাচ্ছে। যারা এই নিরীহ মানুষ কে গ্রেপ্তার করাচ্ছে সেই যায়গা থেকে প্রশাসন কে সরে আসতে হবে।

এসময় যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক শেখ মো. মোনায়েম বলেন, গত ১৬ জুলাই গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে সেখানে শুধু আওয়ামী লীগের উপর দায় চাপালে হবে না। কিছু দায় এনসিপিকে নিতে হবে। সেদিন তাদের কিছু উস্কানিমূলক বক্তব্য আ.লীগ সহ সাধারণ মানুষকেও বিষিয়ে তুলেছিল। আমরা সবাই ভেবে নিয়েছিলাম তাদের (এনসিপি) দল গঠিত হয়েছে কিছুদিন হলো। যার ফলে তাদের কিছু রাজনৈতিক দুরদর্শিতার অভাব ছিল। কিন্তু তাদের দুরদর্শিতার অভাবের কারণে গোপালগঞ্জের ১২ লাখ মানুষ হয়রানির শিকার হবে সেটা তো আমরা মেনে নেব না। ওই দিনের ঘটনায় বেশকিছু জ্ঞাত ও অজ্ঞাত করে মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত থাকে কিছু ফাঁকফোকর তৈরি হয়েছে। যার কারনে কিছু রাজনৈতিক দল অর্থাৎ বিএনপির মামলা বানিজ্যের সুযোগ হয়েছে। এটা যদি বন্ধ না করা হয় তাহলে গণ অধিকার পরিষদ রাজপথে কর্মসূচি ঘোষণা করবে।

সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তররের দপ্তর সম্পাদক কাজী রনি বলেন, এনসিপির পদযাত্রা কে কেন্দ্র করে গোপালগঞ্জে সেদিনের ঘটনায় আমাদের গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মীদের স্বজনদেরও গ্রেফতার করা হয়েছে। এর কারণ হলো গণ অধিকার পরিষদের কন্ঠ রোধ করে রাখা। এর এই কাজটি করছে একটি রাজনৈতিক দল তারা হচ্ছে বিএনপি। আমরা প্রশাসনকে অনুরোধ করবো এমন কর্মকাণ্ড থেকে যেন তারা সরে আসে। আর অনতিবিলম্বে যেন গণগ্রেপ্তার বন্ধ করে।

পড়ুন: কুড়িগ্রামে ইসলামিক রিলিফ বাংলাদেশ স্টোক হোল্ডারদের জীবন মান উন্নয়নে সাধারণ সভা অনুষ্ঠিত

দেখুন: আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে গাইবান্ধা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন