১১/১২/২০২৫, ৮:১১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/১২/২০২৫, ৮:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

চরফ্যাশনের দুলার হাট থানা বিএনপির নেতা প্রভাষক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি,চরফ্যাসন, ভোলা।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে টায় উপজেলার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি, চরফ্যাশন, ভোলার সাধারণ সম্পাদক হাফেজ নোমানসহ সমিতির অন্যান্য নেতাদের উপস্থিতিতে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মাওলানা আবু সাঈদ বলেন, স্বাঘোষিত প্রতারক ইবতেদায়ী শিক্ষক নেতা রুহুল আমিন দীর্ঘদিন প্রতারণা করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও প্রত্যাশিত শিক্ষকদের নিকট থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নানান অজুহাতে বিপুল পরিমানে টাকা হাতিয়ে নেওয়ার পর গত ৩ আগষ্ট সন্ধ্যায় আবারে প্রতারণা করে শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য দুলারহাট আসে। শিক্ষকদের কাছ থেকে টাকা দাবী করলে তারা দিতে অপারগত প্রকাশ করে। এতে কথা কাটাকাটির এক পর্যায় উপস্থিত জনতা তাকে পূর্বের আত্মসাৎকৃত টাকা ফেরৎ চেয়ে অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে দুলারহাট থানা বিএনপির নেতা ফিরোজ কিবরিয়া, ইউসুফ কবির কমান্ডার, জাহাঙ্গীর মেম্বার, প্রভাষক জাহাঙ্গীর হোসাইন ও যুবদল নেতা কামরুন কমান্ডার সহ উপস্থিত গণমান্য ব্যক্তিবর্গ বিক্ষুব্ধ জনতাকে নিবৃত্ত করে, এ সময় প্রতারক রুহুল আমিনের স্বীকার উক্তির ভিত্তিতে নির্দিষ্ট তারিখের মধ্যে আত্মসাৎ করা টাকা ফেরত দিবে বলে লিখিত ষ্টাম্পে চুক্তির মাধ্যমে স্বেচ্ছায় স্বাক্ষর করেন।

ঐ সময় বিএনপি নেতা প্রভাষক জাহাঙ্গীর তার বোনের প্রতিষ্ঠানে এমপিওভুক্তি ও নুরাবাদ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নবায়ন বাবদ নেয়া ৬ লক্ষ টাকা ফেরৎ চান। ঐ টাকা চাওয়ায় প্রতারক রুহুল আমিন বিএনপি নেতা প্রভাষক জাহাঙ্গীর হোসাইন এর বিরুদ্ধে চাদাঁবাজির মিথ্যা মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, রুহুল আমিন নিজেকে স্বাঘোষিত শিক্ষক নেতা দাবি করে বিভিন্ন ব্যক্তিদের সাথে প্রতারণা করায় সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, সমিতির পক্ষ থেকে আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতারক ভূয়া শিক্ষক নেতা রুহুল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রভাষক জাহাঙ্গীর হোসেন বলেন, স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষক সমিতির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন কারণ ও শিক্ষক এমপিও ভুক্তির প্রলোভন দেখিয়ে সমিতির সাবেক সেক্রেটারী রুহুল আমিন বিপুল অর্থ হাতিয়ে নিয়ে দুলার হাট বাজারে গিয়ে পাওনাদারদের কাছে অবরুদ্ধ হন, আমি সহ কয়েকজন বিষয়টি তার স্বীকারোক্তিতে মিটমাট করে দিলেও, ঘটনার ৯ দিনপর গত ১২ আগস্ট আমার বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করে। এবং বিএনপির অফিসকে জড়িয়ে সাংবাদিকদেরকে ভিত্তিহীন তথ্য দেয়। তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে করা রুহুল আমিনের মামলা প্রত্যাহার ও আত্মসাৎ করা টাকা ফেরত ও তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

অভিযুক্ত রুহুল আমিন বলেন, আমি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি’র ভোলা জেলা সভাপতি ও একই সাথে চরফ্যাসন উপজেলা সেক্রেটারি। আমাকে আটকিয়ে টাকা চাওয়া হয়েছে বিধায় মামলা করেছি।

বিজ্ঞাপন

পড়ুন : http://চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির একাংশের র‍্যালি ও পথসভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন