১১/০২/২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরে আখ চাষে যাওয়ার পথে নৌকা ডুবে দুই কৃষক নিহত

কুষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলায় পদ্মার চরে আখ চাষ করতে যাওয়ার সময় নৌকা ডুবে দুই কৃষ‌ক নিহত হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার(১৮ ন‌ভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপ‌জেলার বাহাদুর ইউনিয়‌নের ইসলামপুর ঘা‌ট এলাকায় নালা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হ‌লেন একই ইউনিয়‌নের ইসলামপুর গ্রা‌মের মৃত আব্দুল গফু‌রের ছে‌লে আব্দুর র‌শিদ(৫০) ও শরাফত প্রামা‌ণি‌কের ছে‌লে মামুন(২৮)।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গেছে,স্থানীয় চারজন কৃষক র‌শিদ,মামুন,শরীফুল ও সদু একই নৌকাযোগে নালা নদী ধ‌রে পদ্মার বাহাদুরপুর ঢাকার চরে আখ চাষের জমিতে যাচ্ছিলেন। হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় শরীফুল ও সদু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও র‌শিদ ও মামুন পানিতে ডুবে নিখোঁজ হন। প‌রে খোঁজাখু‌জির পর দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) আব্দুর রব তালুকদার ব‌লেন,তারা চারজন একই নৌকায় ছিল। নৌকাটি তুলনামূলক ছোট। যে দুইজন নিহত হ‌য়ে‌ছেন তারা সাঁতার জান‌তেন না। মৃতদেহগুলো পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন- নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ জব্দ

দেখুন- বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের ক্ষোভে উত্তপ্ত চট্টগ্রাম |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন