১১/১২/২০২৫, ৭:৫৭ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/১২/২০২৫, ৭:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে কমরেড শাহজাহান তালুকদারের শোকসভা সফল করতে প্রস্তুতি সভা

১০ নভেম্বরের চাঁদপুর জেলা বাসদ এর প্রয়াত সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার এর শোক র‍্যালী ও শোকসভা সফল করতে প্রস্তুতি সভা করা হয়েছে।

৮ নভেম্বর শনিবার রাতে নতুন বাজারস্থ বাসদ কার্যালয়ে প্রয়াত শাহজাহান তালুকদারের শোকসভা আয়োজক কমিটির উদ্যোগে এ সভা হয়।

এতে সভাপতিত্ব করেন কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক কমরেড আলমগীর হোসেন। তিনি বলেন, আগামী সোমবার বিকাল ৩টায় বাসদ কার্যালয় মোড় হতে শোক র‍্যালী যাবে শহীদ মিণারে। এরপর সেখানে শোকসভা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। এতে উপস্থিত থাকবেন বাসদ এর প্রধান উপদেষ্টা, কুমিল্লা সাব সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান। আমরা সবাই যে যার অবস্থান হতে এই আয়োজন সফল করতে আয়োজনে অংশ নিবো।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবীদ ঐক্য ন্যাপ জেলা সভাপতি শ্যামাপদ ঘোষ বুলু, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন, সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, জেলা বাসদ নেত্রী দীপালি রানী, বাসদ জেলা সদস্য হারুন অর রশীদ, জয়দেব কর্মকার, শহীদ রুমি স্মৃতি পাঠাগারের ইনচার্জ রহিমা আক্তার কলি,সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক আজিজুর রহমান, প্রয়াত শাহজাহান তালুকদারের ভাই মতিউর রহমান প্রমূখ।

উল্লেখ্য, কমরেড শাহজাহান তালুকদার দীর্ঘ ৪৫ বছর বাসদ এর রাজনীতির সাথে জড়িত এবং তিনি চাঁদপুর সদর ও হাইমচর আসনে ২ বার এমপি পদে এবং চাঁদপুর পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে ১ বার প্রতিদ্বন্দীতা করেছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : রূপসায় ৩ হাজার সনাতনীদের একটি সার্বজনীন মন্দির: তবুও মিলেনি সরকারি অনুদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন