১১/০২/২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

চাঁদপুরের মতলবে পিকআপ ভ্যান খাদে পড়ে এক কাপড় ব্যবসায়ী নিহত এবং অন্তত আট জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ মে) ভোর ৬টার দিকে মতলব উত্তর উপজেলার ভাটিরসূলপুর এলাকায় বেড়িবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আলাউদ্দিন (৪০) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চারপিরচর গ্রামের মো. হামিদ মোল্লার ছেলে। তিনি লক্ষ্মীপুরের রায়পুর থেকে কাপড়ের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুর থেকে ১২ জন কাপড় ব্যবসায়ী একটি পিকআপ ভ্যানে করে ভুলতা গাউছিয়ায় মালামাল কিনতে যাচ্ছিলেন। মতলব-শ্রীরায়েরচর সড়ক দিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি সেচ খালে পড়ে যায়। ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ৮ জনের মধ্যে ৬ জনকে চাঁদপুর সদর হাসপাতালে এবং ২ জনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ীদের মধ্যে মো. জাহাঙ্গীর, কাসেম ও কাইয়ুম টাঙ্গাইল জেলার এবং বাসেদ ও মুজাহিদ সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। তারাও লক্ষ্মীপুরে কাপড়ের ব্যবসা করতেন।

এ বিষয়ে চাঁদপুরের মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন: চাঁদপুরে দাবী আদায়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কলম বিরতি

দেখুন: চাঁদপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু অ*প*হ*র*ণে*র সময় আটক

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন