১১/১২/২০২৫, ১৪:৪৫ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/১২/২০২৫, ১৪:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুর পৌর ১২নং ওয়ার্ডে বিএনপি’র ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিমের নেতৃত্বে শহরের ১২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

১৬ নভেম্বর রোববার বিকেলে শহরের বিপনীবাগ থেকে শুরু হয়ে নাজিরপাড়া, স্টেডিয়াম রোড়, দর্জি ঘাট হয়ে মেশিন রোড এসে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, চাঁদপুর -৩ আসন অনেক বড় এরিয়া। আমাদের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ভাইরে একার পক্ষে প্রতিটি ঘরে ঘরে যাওয়া সম্ভব না। কাজেই তার হয়ে আমাদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে এবং তারেক রহমানের ৩১ দফার কথা পৌঁছে দিতে হবে। প্রতিদিন আমাদের এই নির্বাচনী কার্যক্রম চলবে।নির্বাচন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমারা ভোটারদেরকে ভোট কেন্দ্র আনতে উৎসাহিত করতে হবে এবং ধানের শীষের পক্ষে আকৃষ্ট করতে হবে। যাতে প্রিয় নেতা মানিক ভাই জয়যুক্ত হতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কোহিনুর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, চাঁদপুর জেলা তাঁতী দলের সাধারন সম্পাদক আরিফ ইকবাল লিটু তালুকদার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু দেওয়ান , সাধারণ সম্পাদক মইনুল ইসলাম টিটু,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ খান,ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ফারুক ঢালী,সাংগঠনিক সম্পাদক অফিল মিজি,ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু,সদস্য সচিব মাসুম ভূইয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পড়ুন: নোয়াখালীতে পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ ঘোষণা

দেখুন: স্বামীর জীবন প্রদীপ নিভিয়ে স্ত্রীর আত্মসমর্পণ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন