১৫/০২/২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০২/২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাকসুতে কারচুপির অভিযোগ তুলে একটি প্যানেলের নির্বাচন বর্জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ‘রেভলিউশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেল। একই সঙ্গে আরও কয়েকটি প্যানেলও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে নির্বাচনী কারচুপির অভিযোগ তুলেছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে কলা অনুষদ ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন প্যানেলটির ভিপি (সহ-সভাপতি) প্রার্থী কেফায়েত উল্লাহ।

তিনি বলেন, ‘আমরা নির্বাচন বর্জন করছি, কারণ এখানে শিবিরপন্থী প্যানেলকে বিশেষ সুবিধা দেয়া হয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমরা একটি পুনর্নির্বাচন চাই, যেখানে সব প্যানেলের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।’

বিজ্ঞাপন

পড়ুন : চাকসু নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : চবি উপাচার্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন