০৯/১২/২০২৫, ১৯:১৯ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/১২/২০২৫, ১৯:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চীনে বাংলাদেশের আমের প্রথম চালান যাচ্ছে ২৮ মে

বাংলাদেশ থেকে আমের প্রথম চালান চীনের উদ্দেশে রপ্তানি করা হবে আগামী ২৮ মে (বুধবার)। এ উপলক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে বিকেলে একটি আনুষ্ঠানিক আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

জানা গেছে, চীনে বাংলাদেশের কাঁঠাল ও পেয়ারা রপ্তানির কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

সম্প্রতি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক বিবৃতিতে বলেন, আমরা প্রত্যাশা করছি খুব শিগগিরই বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানিও শুরু হবে। চীনের ভোজনরসিকরা এই সুস্বাদু মাছ তাদের খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এদিকে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা এবং বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে একটি নতুন স্তরে ‘উন্নীত’ করার লক্ষ্যে ৩১ মে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও-এর ঢাকায় আসার কথা রয়েছে। চীনা মন্ত্রী ১০০ জনেরও বেশি চীনা বিনিয়োগকারীর নেতৃত্ব দেবেন।দুদিনের সফরে মন্ত্রী ওয়েনতাও তার অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে দেখা করার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সম্প্রতি বলেছেন, এটি হবে চীন থেকে বাংলাদেশে আসা সর্ববৃহৎ ব্যবসায়িক প্রতিনিধিদল। যা উন্মুক্ততা, সহযোগিতা এবং পারস্পরিক সুবিধার একটি জোরালো বার্তা পাঠাবে।

বিজ্ঞাপন

পড়ুন: আমের বহুমুখী ব্যবহার নিয়ে কোনো সরকারই পদক্ষেপ নেয়নি: নুরুল ইসলাম বুলবুল

দেখুন: রাজশাহীতে এবার রেকর্ড আম উৎপাদনের আশা 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন