০৯/১২/২০২৫, ১৯:২৬ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/১২/২০২৫, ১৯:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১০ জন নিহত ও ৩৩ জন নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার থেকে টানা ভারি বৃষ্টির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে গতকাল পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে ও ৩৩ জন নিখোঁজ রয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে ‘সর্বোচ্চ চেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন।

চীনের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা একটি গ্রামে পানির ভেতর দিয়ে লোকজনকে নিরাপদে সরিয়ে নিচ্ছেন। অপরদিকে গানসু প্রাদেশিক সরকার যে ছবি প্রকাশ করেছে, তাতে কাদামাটি ও বড় বড় পাথরে রাস্তা ঢাকা পড়ে থাকতে দেখা গেছে। 

পড়ুন: মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত ভারতের

দেখুন: এশিয়া কাপ: ভারত-পাকিস্তান মহারণ আজ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন