২১/০১/২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
15 C
Dhaka
২১/০১/২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ছেলেকে না পেয়ে ২৬ ঘন্টা বৃদ্ধ বাবাকে থানায় আটকে রাখল পুলিশ

টাকা আত্মসাতের অভিযোগ থাকায় ছেলেকে না পেয়ে বৃদ্ধ ভ্যানচালক বাবাকে ২৬ ঘন্টার বেশি থানায় আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

গতকাল রবিবার সন্ধ্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ড গ্রামের বাজার থেকে ফজলু প্রামানিক(৫৬) নামে ওই বৃদ্ধ ভ্যানচালককে থানায় নিয়ে আসেন উপ-পরিদর্শক(এসআই) তুষার।

আজ সোমবার (১৬ জুন) রাত ১০টায় এ সংবাদ লেখা পর্যন্ত থানার গারোদ খানায় ছিলেন তিনি।

বৃদ্ধ ভ্যান চালকের স্ত্রী তাসলিমা খাতুনের অভিযোগ,মালয়েশিয়া প্রবাসী আব্দুল গাফ্ফার টোকন নামের এক ব্যক্তির নূর এন্টার প্রাইজ নামের একটি হন্ডি ব্যবসায় প্রতিষ্ঠানে তার ছেলে স্বজল প্রামানিক ম্যানেজার হিসেবে কাজ করতো। সম্প্রতি বকেয়া বেতন দাবি করার পর প্রথমে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ তােলেন ওই প্রবাসী । এ টাকার জন্য মাঠের জমি লিখে দেওয়ার চাপ দেয়। দুই মাস আগে তার ছেলের বিরুদ্ধে থানায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেন প্রবাসীর বাবা ইসলাম সর্দার। এরপর অভিযোগ মিটিয়ে ফেলার জন্য খোকসা থানা পুলিশ তার ছেলে স্বজলের উপর চাপ দিতে থাকে। এক পর্যায়ে ছেলে স্বজল আত্মগোপনে চলে গেলে গতকাল রবিবার সন্ধ্যায় পুলিশের এস আই তুষার স্বামীকে বাড়ি থেকে টেনে হিচরে পুলিশের গাড়িতে তুলে আনেন। এরপর থেকে ফজলু প্রামানিক থানার গারদে আটকে রাখা হয়েছে।

রাত ৯টা ৫৭ মিনিটে ভাই আশরাফ প্রামানিক বলেন,আমরা এখন থানা চত্বরের গোল ধরে বসে আছি। শরীফ নামে স্থানীয় একজন বিষয়টি নিয়ে পুলিশের সাথে কথা বলছেন।

এদিকে বৃদ্ধকে আটক করে খোকসা থানায় নিয়ে আসার কথা স্বীকার করে এসআই তুষার উল্টো অভিযোগ করে বলেন, বৃদ্ধের বিরুদ্ধে গোপন অভিযোগ আছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটকে রাখা হয়েছে।

এ বিষয়ে থানায় অভিযোগ কারী মালয়েশিয়া প্রবাসী আব্দুল গাফ্ফার টোকনের বাবা ইসলাম সর্দারের সাথে কথা বলার জন্য তার বাড়িতে গেলে তিনি কথা বলতে রাজি হননি।

রাত সাড়ে ৯টায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম বলেন,ওই ব্যক্তির ছেলের বিরুদ্ধে অর্থ অত্মসাতের অভিযোগ রয়েছে। সে পলাতক রয়েছে। তাই যাচাই বাছাই করার জন্য তার বাবাকে থানায় আনা হয়েছে। ছেলেকে না পেয়ে ২৪ ঘন্টার বেশি একজন বৃদ্ধ বাবাকে থানায় আটকে রাখতে পারেন কিনা জানতে চাইলে ওসি বলেন,রাত ৯টার দিকে আনা হয়েছে। যাচাই বাছাই করে সত্যতা পেলে মামলা হবে। না পেলে ছেড়ে দেয়া হবে। এর কিছুক্ষণ পর তিনি আবারো মুঠোফোনে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হবে বলে জানান।

এনএ/

দেখুন:

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন