০৯/১২/২০২৫, ১৭:৪৬ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/১২/২০২৫, ১৭:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জনগণের ভোটাধিকার যারা বাধাগ্রস্থ করবে জনগণ তাদের রুখে দিবে : শামীম

বিএনপি’র চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, গণতন্ত্রকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। জনগণের প্রচেষ্টায় সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। জনগণের ভোটাধিকার যারা বাধাগ্রস্থ করবে জনগণ তাদের রুখে দিবে।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে নিয়ে ষড়যন্ত্র, নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র। যারা নির্বাচনকে বানচাল বা বিলম্বিত করার চেষ্টা করছে তারা নির্বাচনে ভরাডুবি হবে, আর নির্বাচনে ভরাডুবি হবে জেনেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ার পর রোববার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকায় হাতিয়ার চেয়ারম্যানঘাটে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে কোন সংশয় নেই। আর ওই নির্বাচনে ভোট দেওয়ার জন্য সারাদেশের মানুষর উদগ্রীব হয়ে আছে। যতই ষড়যন্ত্র হোক আমরা আপনারা ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনকে বানচাল করা যাবে না। সারাদেশের জনগণ ভোটে নেমে পড়েছে, তারা ভোটের ট্রেনে জনগণ উঠে গেছে। নির্বাচনকে ঘিরে প্রতিটি অঞ্চলে মিছিল মিটিং হচ্ছে।

হরিণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান দোলনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন, সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক খোকন, সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার সাজ্জাদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান’সহ অনেকে।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন