০৭/১২/২০২৫, ১৫:৩৬ অপরাহ্ণ
26 C
Dhaka
০৭/১২/২০২৫, ১৫:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টির সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে জয়পুরহাটে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের স্টেশন রোডের স্বপ্নছায়া কমিউনিটিতে এ সভার আয়োজন করা হয়।

সভায় জেলা নাগরিক কমিটির সংগঠক ওমর আলী বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী, সংগঠনের বগুড়ার সংগঠক আব্দুল্লাহিত তাকি, সুলতান মাহমুদ, শাহরিয়ার, জয়পুরহাটের সংগঠক ফিরোজ আলমগীর, আশরাফুল ইসলাম, বোরহান উদ্দিনসহ অন্যরা।

বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে সংগঠনকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করতে হবে। তরুণদের সম্পৃক্ততা বাড়িয়ে নাগরিকদের স্বার্থরক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে জয়পুরহাটে পর্যবেক্ষণ সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন