২০/০১/২০২৬, ২:৫২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২০/০১/২০২৬, ২:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৪

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মে) দুপুর ১টার দিকে আলমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন—বিএনপির আলমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সভাপতি জুয়েল হোসেন (৪৭), ছাত্রদল নেতা রাজু শাহ (২২), ক্ষেতলাল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী (২৭) এবং আলমপুর ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সাব্বির হোসেন (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য না থাকায় প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান পটুর তত্ত্বাবধানে ৭৫টি ভিজিএফ কার্ড বিতরণ করা হচ্ছিল। বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এতে অংশ নেন। এ সময় সেখানে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরাও উপস্থিত হয়ে দাবি করেন, প্রতিটি ওয়ার্ডে তাদের সমর্থকদের মধ্যেও কিছু কার্ড বরাদ্দ দিতে হবে। বিশেষ করে ৯নং ওয়ার্ডের ২০টি কার্ড তারা চেয়ে বসে। তবে বিএনপি নেতারা তা প্রত্যাখ্যান করলে শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের ঘটনা ঘটে পরিষদের পাশের সোহলী বাজার এলাকায়। আহতদের মধ্যে জুয়েল হোসেনের মাথায় ১২টি ও মোহাম্মদ আলীর মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে আ.লীগ ও সহযোগী সংগঠনের ২০ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন