১২/১২/২০২৫, ১৯:৪৮ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/১২/২০২৫, ১৯:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে জেলা প্রশাসকের বাংলো পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সেখান থেকে একটি র‍্যালী শুরু হয়ে সার্কিট হাউস চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী, জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মহির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন, মৎস্যচাষী আনোয়ার হোসেন প্রমুখ।

মৎস্যচাষে বিশেষ অবদানের জন্য জাকস ফাউন্ডেশনকে এবং ৫ জন মৎস্যচাষীকে সন্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

এদিকে, নাগরিকের অনলাইনে ‘প্রিন্টিং ভুল চিঠিতেই পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ’ সংবাদ প্রচারের পরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। পরে দ্রুত চিঠি সংশোধনের বিষয় বিভিন্ন দপ্তরে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে জানায় জেলা মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা।

পড়ুন: গাইবান্ধায় জামায়াত নেতা হত্যা মামলার আসামী সৌরভকে গ্রেফতার করছে পুলিশ

দেখুন: মাদারীপুরে মিলেছে প্রাকৃতিক গ্যাস, অনুসন্ধানের দাবি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন