১২/১২/২০২৫, ১৮:০৯ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/১২/২০২৫, ১৮:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জর্জিয়ায় তুর্কি সামরিক বিমান বিধ্বস্ত: নিহত ২০ সেনা


জর্জিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ২০ জন সেনা সদস্যের সবাই নিহত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

সি-১৩০ মডেলের এই বিমানটি আজারবাইজান থেকে উড্ডয়ন করে তুরস্কে ফেরার পথে মঙ্গলবার জর্জিয়ার সিগনাগি মিউনিসিপ্যালিটিতে, আজারবাইজান সীমান্তের কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়।

প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “আমাদের বীর সহযোদ্ধারা ১১ নভেম্বর ২০২৫ তারিখে শহীদ হয়েছেন, যখন আমাদের সি-১৩০ সামরিক পরিবহন বিমানটি, যা আজারবাইজান থেকে আমাদের দেশে ফেরার পথে ছিল, জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়।”

পড়ুন: অক্টোবরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৯, আহত ১ হাজার ২৮০

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন