১১/০২/২০২৬, ২:৩৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাকির নায়েক পাকিস্তানে

জনপ্রিয় ধর্ম বিষয়ক বিশ্লেষক ডা. জাকির নায়েক সোমবার এক মাসের সফরে পাকিস্তানে পৌঁছেছেন। তাঁর পাকিস্তান সফরের ১ মাসে করাচি, ইসলামাবাদ এবং লাহোরসহ দেশটির প্রধান শহরগুলোতে তিনি বেশ কয়েকটি সেমিনারে অংশ নেবেন। 

বিজ্ঞাপন

গত তিন দশকে এটি জাকির নায়েকের প্রথম পাকিস্তান সফর। শেষবারের মতো তিনি ১৯৯২ সালে ভারতে ফিরে আসার আগে লাহোরে ধর্মীয় বিশ্লেষক ডা. ইসরার আহমেদের সঙ্গে দেখা করেছিলেন।

জাকির নায়েক তাঁর নিজ দেশ ভারতে আইনি জটিলতার কারণে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং প্রধানমন্ত্রীর সহযোগী রানা মাশহুদ জাকির নায়েককে স্বাগত জানান।

৫ অক্টোবর করাচি থেকে এক সম্মেলনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ১২ অক্টোবর লাহোরে এবং ১৯ অক্টোবর ইসলামাবাদেও বক্তব্য রাখবেন জাকির নায়েক

অনুষ্ঠানের পাশাপাশি তিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন জনসংযোগে অংশ নিবেন বলে জানা যায়। এ সফর ২৮ অক্টোবর পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।

ডা. নায়েক সরকারের আমন্ত্রণে পাকিস্তান সফর করছেন। মাসব্যাপী অবস্থানকালে তাঁকে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন