১৫/০২/২০২৬, ২:৩৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ২:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জানমালের নিরাপত্তা যেখানে, ভোটও সেখানেই: মুফতি ফয়জুল করীম


ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, কিন্তু তাদের ভোটাররা পালায়নি। তারা এখন খুঁজছে, ভোট কাকে দেবে? আমি স্পষ্টভাবে বলছি, যারা তাদের জানমালের নিরাপত্তা দিতে পারবে, তারা তাদেরকেই ভোট দেবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনও নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিকের জানমালের গ্যারান্টি দেওয়া হবে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, শুধু রাস্তাঘাট উন্নয়নই একজন সংসদ সদস্যের (এমপি) কাজ নয়। এসব হলো শুভঙ্করের ফাঁকি। বাস্তবতা হলো, তারা উন্নয়নের নামে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে।

তিনি বলেন, একজন এমপির প্রধান দায়িত্ব হচ্ছে ন্যায়ভিত্তিক আইন প্রণয়ন। সংসদে ইসলামের পক্ষে বা বিপক্ষে যে আইন পাশ হয়, তার দায়ভার ভোটারদেরও নিতে হবে। কারণ, ভোট দিয়েই আপনারা সেই সিদ্ধান্তের অংশীদার হচ্ছেন।

তিনি আরও বলেন, যদি ইসলামের পক্ষে ভোট দেন, তার বরকত দুনিয়া ও আখিরাতে ভোটাররাই পাবেন। তাই সঠিক সিদ্ধান্ত নিতে হবে আল্লাহভীতির ভিত্তিতে।

অনুষ্ঠানে উপজেলা সভাপতি ডা. মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন ও রামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী জাকির হোসাইন পাটোয়ারী,রামগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ সাইফুল ইসলাম সহ আরো অনেকে।

পড়ুন : জুলাই সনদ ও ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের গণমিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন