১৩/০১/২০২৬, ২০:৫০ অপরাহ্ণ
22 C
Dhaka
১৩/০১/২০২৬, ২০:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাহানারা ইস্যুতে যা বললেন আসিফ আকবর

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে গতকাল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ দিনের মধ্যে যার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জাহানারার অভিযোগের ঘটনায় বিসিবি পরিচালক আসিফ আকবর মনে করেন, অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বা অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলার সুযোগ নেই। তবে কেউ যদি দোষী প্রমাণিত হয় তাহলে বিসিবি যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আসিফ।

আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ বলেছেন, ‘অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ। তো বিসিবি ১৫ দিন সময় নিয়েছে, একটা তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত ১৫ দিন। ১৫ দিন পরে যদি উল্টাপাল্টা কিছু হয় অবশ্যই আমরা ফেস করবো।’

আসিফের বিশ্বাস পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে হল এসব সমস্যার সমাধান জরুরি, ‘আমরা তো বিশ্বাস করি যে আজকে নারী ক্রিকেটে বাংলাদেশ যে উচ্চতায় আছে, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদেরকে এ সমস্ত সমস্যাগুলো সমাধান করতে হবে এবং খুব কঠোরভাবে সমাধান করতে হবে।’

আসিফ আরও বলেন, ‘যেহেতু আমরা বোর্ডে নতুন, দেড় মাস হয়েছে আমাদের, আমরা চেষ্টা করছি কোনো রকম বিতর্ক ছাড়া, যেগুলো হয়েছে অতীতে, সেগুলো যেন আমরা আর ক্যারি না করি। আমরা এসব যেন বন্ধ করে দেই। সেই চেষ্টা করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

পড়ুন : ক্রিকেটার জাহানারার অভিযোগ নিয়ে কী বলছেন অভিযুক্ত মঞ্জুরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন