০৭/১২/২০২৫, ১৬:১৭ অপরাহ্ণ
26 C
Dhaka
০৭/১২/২০২৫, ১৬:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি মাদককারবারী আহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে একদল মাদককারবারী ভারতের অভ্যন্তরে মাদক আনতে যাওয়ার সময় এ গুলির ঘটনা ঘটে। তবে শহিদুল ইসলামের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। তার বাড়িতে শোকের মাতম চলছে।

শহিদুল ইসলাম জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।

ভারতের পশ্চিম বঙ্গের নদীয়া জেলার বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমারের বরাত দিয়ে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল আলম পিএসসি সাংবাদিকদের জানিয়েছেন, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার নস্কর আলীর ছেলে চিহ্নিত মাদককারবারী শহিদুল ইসলামসহ ৬-৭ জন শনিবার বিকালে ভারতে মাদক আনতে যায়। তারা গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলার হতে ২০০ গজ ভারতের অভ্যন্তরে পৌছালে ভারতের মাটিয়ারী ক্যাম্পের বিএসএফের সদস্যদের চ্যালেঞ্জের মুখে পড়ে। শহিদুল ইসলাম এসময় তার ব্যাগে থাকা হাসুয়া বের করে বিএসএফের উপর চড়াও হয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা এক রাউন্ড গুলি ছোড়ে। বিএসএফের ছোড়া গুলিতে শহিদুল ইসলাম আহত হলে তাকে চিকিৎসার জন্য কৃষ্ণনগর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে শহিদুল ইসলামের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিএসএফের গুলিতে শহিদুল নিহত হয়েছেন। তার বাড়িতে শোকের মাতম চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় বোমা, দেশীয় অস্ত্র ও হরিণের চামড়াসহ তিনজন গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন