১১/১২/২০২৫, ৯:৪১ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১১/১২/২০২৫, ৯:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জেনে নিই এমন ৬টি খাবার ও পানীয় এর নাম যা দাঁতের ক্ষতির কারণ হতে পারে

সচেতন মানুষ জানেন, দাঁতকে সুস্থ ও মজবুত রাখতে শুধু পুষ্টিকর খাবারই নয়, নিয়মিত যত্নও সমান জরুরি। কিন্তু অনেক জনপ্রিয় খাবার ও পানীয় অজান্তেই দাঁতের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। দন্তবিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদি দাঁতের স্বাস্থ্য রক্ষায় এসব খাবার নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

চা ও কফি
কফি ও কিছু চায়ে থাকা ট্যানিক অ্যাসিড দাঁতের এনামেল নষ্ট করে এবং সহজেই বাদামী বা হলদে দাগ ফেলে।
বিশেষজ্ঞের পরামর্শ: সম্পূর্ণভাবে না ছাড়লেও, পরিমাণ কমিয়ে আনুন। চাইলে গ্রিন টি বা হার্বাল টি বেছে নিতে পারেন।
সাইট্রাস ফল
লেবু, জাম্বুরা, আঙুর ইত্যাদি সাইট্রাস ফলে থাকা অতিরিক্ত অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে।
বিশেষজ্ঞের পরামর্শ: সম্পূর্ণ বাদ না দিয়ে পরিমাণে সীমিত খান। খাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, যাতে অ্যাসিডের প্রভাব কমে যায়।

সোডা
ক্ষতির কারণ: সোডায় থাকা চিনি, অ্যাসিড ও কার্বোনেশন দাঁতের এনামেল ক্ষয় করে, ফলে দাঁত দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়।
বিশেষজ্ঞের পরামর্শ: নিয়মিত পান করা থেকে বিরত থাকুন; প্রয়োজনে চিনি-মুক্ত বিকল্প বেছে নিন।

আচার
ক্ষতির কারণ: আচারে ব্যবহৃত ভিনেগার ও চিনি দাঁতের এনামেল নরম করে দেয়, ফলে ক্ষয় দ্রুত ঘটে।
বিশেষজ্ঞের পরামর্শ: নিয়মিত না খেয়ে মাঝে মাঝে খান এবং পরে মুখ ভালো করে কুলকুচি করুন।

অ্যালকোহল
ক্ষতির কারণ: রেড ও হোয়াইট ওয়াইন উভয়েই দাঁতের এনামেল ক্ষয় করে এবং দাঁতে দাগ ফেলে।
বিশেষজ্ঞের পরামর্শ: মদ্যপানের পর পর্যাপ্ত পানি পান করুন এবং নিয়মিত ব্রাশ ও ফ্লস ব্যবহার করুন।

ক্যান্ডি ও মিষ্টান্ন
ক্ষতির কারণ: ক্যান্ডিতে থাকা অতিরিক্ত চিনি দাঁতে লেগে থেকে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়, যা দাঁত ক্ষয়ের প্রক্রিয়া ত্বরান্বিত করে।
বিশেষজ্ঞের পরামর্শ: অতিরিক্ত না খাওয়া এবং খাওয়ার পরপরই মুখ পরিষ্কার করা জরুরি।

পড়ুন- সহজ রেসিপিতে ঘরেই বানিয়ে নিন আমের পাটিসাপটা

দেখুন- Herbs Rice & Salad 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন