২১/০১/২০২৬, ১৬:২২ অপরাহ্ণ
26 C
Dhaka
২১/০১/২০২৬, ১৬:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জোটবদ্ধ ইসলামি দলগুলো হবে আগামীর প্রধান রাজনৈতিক শক্তি : সৈয়দ রেজাউল করিম

জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ রেজাউল করিম। শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, ইসলামপন্থিদের ঐক্যের ব্যাপারে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জোটবদ্ধ ইসলামি দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি। আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতির পক্ষের। মৌলিক সংস্কারের প্রশ্নে কেউ কেউ দ্বিমত পোষণ করছে। সেটি হলে জুলাইয়ের শহিদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলেও জানান তিনি।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো ক্ষমা নাই। পালিয়ে থেকে অনেকেই উসকানিমূলক কথা বলে যাচ্ছে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। সংসদের উভয় কক্ষেই আনুপাতিক হারে প্রতিনিধিত্ব থাকবে৷ এবার ইসলামপন্থি দলগুলোর ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা পূরণ করতে হবে। সংস্কার, বিচার আর নির্বাচন আয়োজনে অটল থাকার জন্য সরকারের প্রতি আহ্বান থাকবে। সরকারের সহযোগিতায় কাজ করবে ইসলামী আন্দোলন।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন প্রতিবেশী রাষ্ট্রের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক চায়। তবে কোনো আগ্রাসী সম্পর্ক চায় না। নারীরা জনসংখ্যার অর্ধেক। নারীর অধিকার সমুন্নত রাখাই ইসলামী আন্দোলনের অঙ্গীকার।

বিজ্ঞাপন

পড়ুন : ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিলো জামায়াত ও এনসিপির প্রতিনিধিদল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন