১৬/১২/২০২৫, ১৭:২৫ অপরাহ্ণ
26 C
Dhaka
১৬/১২/২০২৫, ১৭:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জোট করলেও নিজ দলের প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীক ব্যবহার করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হবে—এমন বিধানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন রিট আবেদনটি দাখিল করেন।

বিজ্ঞাপন

রিটে তিনি বিধানটি স্থগিতের পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে একই প্রতীক ব্যবহারের সুযোগ বহাল রাখার আবেদন জানান। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সচিব এবং নির্বাচন কমিশনের সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনকারী মোমিনুল আমিন বলেন, “আরপিওতে যে সংশোধনী আনা হয়েছে, তা অসাংবিধানিক এবং মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী।”
তিনি আরও অভিযোগ করেন, “মূলত এ সংশোধনী আনা হয়েছে জামায়াত ও এনসিপিকে নির্বাচনে সুবিধা দিতে।”

পড়ুন: প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন