প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ঝিনাইদহের কালীগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহের উপ পরিচালক ষষ্টি চন্দ্র রায়, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি সহ অন্যান্যরা।
পার্টনার কংগ্রেসে উপজেলার ৭০ জন কৃষকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার, সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
পড়ুন: ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত
দেখুন: ঝিনাইদহের ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ
এস


