২১/০১/২০২৬, ১৫:৫২ অপরাহ্ণ
26 C
Dhaka
২১/০১/২০২৬, ১৫:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে ভোরের আলো ফুটতেই ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের নিচে পড়ে তিনি নিহত হয়। নিহত মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, নিহত মেহেদী বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তার চলাচল এলোমেলো ছিল। পাবনার মানসিক হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। সকালে একটি মালবাহী ট্রেনের কিছু বগি পাথর লোড-আনলোড করার জন্য চার নম্বর লাইনে নিতে সানটিং এর কাজ করছিল। এসময় তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার অরুপ বিশ্বাস জানান, সকালে স্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের কয়েকটি বগি চার নম্বর লাইনে নেওয়ার কাজ চলছিল। এসময় মেহেদী ট্রেনের নিচে পড়ে মারা যান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পড়ুন: ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

দেখুন: ঢাকা, না.গঞ্জ, গাজীপুরে ৪২টি ঝুঁ*কিপূর্ণ ভবন ভাঙার সুপারিশ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন