১৭/০১/২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৭/০১/২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহ সীমান্তে বসবাসকারী ১২৫ জনের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহের মহেশপুরে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের পক্ষ থেকে সীমান্তের খোসালপুর বিওপি এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ১২৫ জনের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করে বিজিবি।

বিজ্ঞাপন

আজ শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, শনিবার বিকাল সাড়ে ৪টায় মহেশপুর সীমান্তের খোসালপুর বিওপি এলাকায় অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বিজিবি। খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম (পিবিজিএম)।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বাঘাডাঙ্গা বিওপির কোম্পানী কমান্ডার ও খোসালপুর বিওপি কমান্ডার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি সন্তোষ প্রকাশ করেন।

পড়ুন: পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৭ ডিগ্রি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন