০৯/১২/২০২৫, ১৬:৪০ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/১২/২০২৫, ১৬:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টস হেরে গেলো বাংলাদেশ, তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিং

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। তার আগে সিরিজ জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ দুই দলের সামনে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে টস হেরেছে বাংলাদেশ, তারা ফিল্ডিংয়ে।

বিজ্ঞাপন

শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও রিশাদ হোসেনকে একাদশে ফেরানো হয়েছে। নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ বাদ পড়েছেন।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ড জিতেছিল। পরের ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজে সমতা ফেরায়। ১-১ এ সিরিজ, শেষ ম্যাচের পর একটি দলের হাতে উঠবে ট্রফি।

প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না শামীম। শেষ ম্যাচের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়। এবার একাদশেও জায়গা পেলেন। 

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রেস, ক্রেইগ ইয়াং, বেন হোয়াইট।

পড়ুন- আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড

দেখুন- আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত আছি: রেজাউল করিম | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন