০৬/১২/২০২৫, ২১:০৪ অপরাহ্ণ
21 C
Dhaka
০৬/১২/২০২৫, ২১:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার: বদিউল আলম

টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। রোববার (৩০ নভেম্বর) সকালে সিরডাপ মিলনায়তনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন স্বচ্ছ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার।’

তিনি আও বলেন, ‘রাজনীতি করলে অর্থের মালিক হওয়া নিশ্চিত। ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি সম্পৃক্ত। এই জাদুর কাঠিতে নির্বাচনের আগে হলফনামায় দেয়া সম্পদের হিসেব ক্ষমতা শেষে দেখা যায় কয়েক গুণ বেড়েছে।’

এ বিষয়ে নজর দেয়া না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে টেকসই গণতন্ত্রের উত্তোরণ সম্ভব না বলেও মন্তব্য করেন সুজনের সম্পাদক।

তিনি বলেন, ‘টেকসই গণতন্ত্রের পথ তৈরি না হলে মানুষ আবার রাস্তায় নামবে। আশা করি সেদিকে যেতে হবে না।’

পড়ুন: সবুজ ঢাকার স্বপ্নদ্রষ্টা আনিসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন