১৭/০১/২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৭/০১/২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ট্রাম্প স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন কেনেডিকে

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ ঘোষণা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট বলেন, তিনি কেনেডির নাম ঘোষণা করতে পেরে পুলকিত বোধ করছেন।

কেনেডি শিশুদের টিকা দেওয়ার বিরোধীতা করেছেন। তিনি বলেছেন, টিকার কারণে শিশুরা প্রতিবন্ধী হয়ে থাকে। তবে এর কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। এ ছাড়া তিনি কোভিড–১৯ টিকাকে প্রাণঘাতীও বলেছিলেন। এর মধ্য দিয়ে ট্রাম্পের মন্ত্রিপরিষদে আরেকটি নতুন মুখ যুক্ত হলো, যা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে।

রবার্ট কেনেডি জুনিয়র যুক্তরাষ্ট্রে আর এফ কে জুনিয়র নামে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে পরিবেশের সুরক্ষায় সোচ্চার ভূমিকা পালন করছেন। 

এনএ/

আরও পড়ুন: এবার অ্যাটর্নি জেনারেল, গোয়েন্দা পরিচালক ও পররাষ্ট্রমন্ত্রী পদে মনোনয়ন দিলেন ট্রাম্প
দেখুন: আমেরিকার প্রেসিডেন্টের বেতন কত?
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন