এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেতেছেন কলম্বিয়ার উপর। তিনি শুল্ক আরোপ-নিষেধাজ্ঞার হুমকি হিয়েছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোও পিছিয়ে নেই। পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি তার।
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে দেশটির সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কও আরোপ করেছেন তিনি।
গতকালই যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবোঝাই দুটি সামরিক উড়োজাহাজ কলম্বিয়ায় অবতরণে বাধা দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের কথা জানান।
গুস্তাভো পেত্রোর মতে কলম্বিয়ার নাগরিকদের অপরাধীদের মতো চিহ্নিত না করে, বেসামরিক উড়োজাহাজে পাঠানো হলে বরং ওই অভিবাসীদের করা যেতে পারে। তিনি বলেন, অভিবাসীদের অবশ্যই মর্যাদা আর সম্মানের সঙ্গে ফেরত পাঠাতে হবে।
ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের ওপর ব্যাপক ধরপাকড় চলছে। তাদের ধরার পর সামরিক উড়োজাহাজে চাপিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, কলম্বিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবে তাঁর প্রশাসন। কলম্বিয়ার সরকারি কর্মকর্তা এবং দেশটির সরকারের মিত্র ও সমর্থকদের ভিসা অবিলম্বে বাতিল করা হবে। আর সপ্তাহখানেকের মধ্যেই শুল্ক বেড়ে হবে ৫০ শতাংশ।
এনএ/


